ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

কাশিয়ানীতে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

জুলাই ৬, ২০২৬, ০৬:০৩ পিএম

কাশিয়ানীতে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 

সোমবার দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের দক্ষিণ ধানকোড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ধানকোড়া গ্রামের মিজান শেখের মেয়ে মিলি বেগম (৩০) ও তাঁর স্বামী আলামিন বেপারী (৩০) দুপুরে একসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। গোসল শেষে আলামিন একা শ্বশুরবাড়িতে ফিরে আসেন এবং নিজের টাকা ও মোবাইল ফোন নিয়ে দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় স্ত্রীর কথা জানতে চাইলে তিনি শাশুড়িকে বলেন, মিলি একটু পরে আসবে।

দীর্ঘ সময় পার হওয়ার পরও মিলি বেগম বাড়ি ফিরে না আসায় তাঁর মায়ের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তিনি পুকুরপাড়ে গিয়ে মিলির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। ঘটনার পর থেকেই স্বামী আলামিন বেপারী পলাতক রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, আলামিনই তাঁর স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছেন।

খবর পেয়ে কাশিয়ানী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক আলামত ও পরিস্থিতির ওপর ভিত্তি করে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পলাতক স্বামীকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

জেএইচআর

Link copied!