ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ভাতা বৃদ্ধিসহ ২ দাবি

নাটোরে ডাক বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

জুলাই ৬, ২০২৬, ০৫:৫৫ পিএম

নাটোরে ডাক বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারীর স্বীকৃতিসহ দুই দফা দাবিতে নাটোরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৬ জুলাই) থেকে কর্মসূচি শুরুর পাশাপাশি তারা মানববন্ধনও করেন।

সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের নাটোর জেলা শাখার সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য রাজিব আহমেদ, গুরুদাসপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এবং সিংড়া উপজেলার বিলদহর পোস্টমাস্টার আফরিনা আক্তার মিষ্টি।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন, যা বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তারা বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। পাশাপাশি ডাক বিভাগে বিদ্যমান দুই ধরনের নীতির অবসান চেয়েছেন তারা।

তাদের দাবি, সারা দেশে প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এবং নাটোর জেলায় কর্মরত ৩৪২ জন এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দাবি বাস্তবায়নের বিষয়ে সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা ডাকঘরগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাবেন।

বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত দাবি মেনে নেওয়া না হলে দেশের ডাকসেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে ডাক বিভাগের ইডি পোস্টমাস্টার মাসিক ৪ হাজার ৪৬০ টাকা, রানার ৪ হাজার ১৭৭ টাকা এবং পিয়ন ৪ হাজার ৩৫৪ টাকা ভাতা পান। এই অর্থ দিয়ে বর্তমান সময়ে পরিবারের ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন বলে তিনি মন্তব্য করেন।

এম জি

Link copied!