ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

মাগুরায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান: ৯ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ৭, ২০২৬, ১২:৪৩ এএম

মাগুরায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান: ৯ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার

মাগুরায় জুয়া, মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জুয়ার আসর থেকে ৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় নগদ টাকা, তাস ও জুয়ার হিসাব সংরক্ষণের খাতাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

সোমবার মাগুরা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা'র সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুলাই রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মাগুরা সদর থানার ভায়না মোড় এলাকায় অবস্থানকালে ডিবি পুলিশ জানতে পারে যে, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জজ কোর্ট পাড়া এলাকায় একটি টিনের ছাপড়া ঘরে জুয়ার আসর বসেছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালানোর চেষ্টা করে। তবে ডিবি পুলিশের দ্রুত ও কৌশলী অভিযানে ঘটনাস্থল থেকেই ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিখিল দাস (৪২), উজ্জ্বল দাস (৫০), আনন্দ দাস (৭০), গণেশ দাস (৫৭), পানু দাস (৪০), মিলন দাস (৩০), নন্দ দাস (৫৫), অজিত মালো (৫০) এবং মো. বশির আহম্মেদ (৪২)।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৬৪০ টাকা, ৬ জোড়া তাস, জুয়ার হিসাব সংরক্ষণের একটি খাতা এবং একটি পুরাতন প্লাস্টিকের পাটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের ওসি মো. কাওছার আলম। এ ছাড়া এসআই মেহেদী হাসান, এসআই বিপ্লব কুমার, এসআই হাদিউজ্জামান, এএসআই কলিমুদ্দিনসহ ডিবি পুলিশের একাধিক সদস্য এতে অংশ নেন।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জুয়া, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জেএইচআর

Link copied!