ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

প্রাথমিকের পাঠাগারে ৩টি বই রাখার নির্দেশনা বাতিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৯:০৬ পিএম

প্রাথমিকের পাঠাগারে ৩টি বই রাখার নির্দেশনা বাতিল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি নির্দিষ্ট বই রাখার আগের নির্দেশনাটি বাতিল করা হয়েছে। 

সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে বা পাঠাগারে তিনটি বইয়ের অন্তত এক সেট রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) চিঠি পাঠানো হয়েছিল। এক মাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নির্দেশনাটি বাতিল করল মন্ত্রণালয়।

যে তিনটি বইয়ের নির্দেশনা বাতিল করা হয়েছে, সেগুলো হলো- প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’। বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন নির্দেশনা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহিনা ফেরদৌসী জানান, মন্ত্রণালয় আগের নির্দেশনা বাতিল করে নতুন চিঠি পাঠিয়েছে। সেই অনুযায়ী মাঠপর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!