ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

বালোগানের লাল কার্ড স্থগিতের সিদ্ধান্তকে ‘সঠিক’ বললেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৯:৪২ পিএম

বালোগানের লাল কার্ড স্থগিতের সিদ্ধান্তকে ‘সঠিক’ বললেন ট্রাম্প

বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়া যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফা। এই সিদ্ধান্তের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের যে গুঞ্জন উঠেছিল, তা এবার নিজেই নিশ্চিত করেছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে তিনি ফিফাকে অনুরোধ করেছিলেন।

হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, বালোগানের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফিফা মূলত ‘সঠিক সিদ্ধান্ত’ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই নিষেধাজ্ঞা যদি বহাল থাকত, তবে তা চলতি ফুটবল টুর্নামেন্টের ওপর একটি ‘বড় কলঙ্ক’ হয়ে থাকত।

উল্লেখ্য, বসনিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে চলতি আসরে নিজের তৃতীয় গোলটি পান ২৫ বছর বয়সী বালোগান, যা তাঁকে এই বিশ্বকাপে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ গোলদাতার আসনে বসিয়েছে। আগামীকাল সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। লাল কার্ডের খড়গে বালোগানের এই ম্যাচটি মিস করার কথা থাকলেও, ফিফার বিশেষ সিদ্ধান্তের কারণে তিনি খেলার অনুমতি পেয়েছেন।

সোমবার ট্রাম্প স্পষ্ট করেন, তিনি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এই বিষয়ে ব্যক্তিগতভাবে কথা বলেছিলেন। তবে তিনি কেবল বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কোনো চাপ প্রয়োগ বা নির্দেশ দেননি।

ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, আমার মনে হয়েছে মাঠে দুই সেরা খেলোয়াড়ের মধ্যে স্বাভাবিক ধাক্কাধাক্কি লেগেছিল এবং তাঁরা পড়ে গিয়েছিলেন। এটি কোনো ফাউল ছিল না। তাই নিষেধাজ্ঞা বহাল রাখলে সেটি ফুটবলের জন্য বাজে দৃষ্টান্ত হতো। আমি ফিফাকে কোনো নির্দেশ দিইনি, তাঁরা মাঠের পরিস্থিতি ও কন্ডিশন বিবেচনা করে নিজেরাই এই সঠিক সিদ্ধান্তটি নিয়েছে।

ফিফার এই বিতর্কিত সিদ্ধান্তের পর ইউরোপীয় ফুটবল গভর্নিং বডি (উয়েফা) এবং নরওয়ের কোচসহ ফুটবল বিশ্বের অনেকেই তীব্র সমালোচনা করলেও, মার্কিন শিবির বালোগানের অন্তর্ভুক্তিকে নিজেদের জন্য বড় স্বস্তি হিসেবেই দেখছে।

জেএইচআর

Link copied!