ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ঢাকার ইটিআই ভবনে এনআইডি সংশোধন বন্ধ, সব সেবা মিলবে মাঠপর্যায়ের অফিসে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ১২:২১ এএম

ঢাকার ইটিআই ভবনে এনআইডি সংশোধন বন্ধ, সব সেবা মিলবে মাঠপর্যায়ের অফিসে

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবন থেকে পরিচালিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জরুরি সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বিশেষ আবেদন ছাড়া অন্য সব ধরনের এনআইডি সংশোধন সেবা কেবল মাঠপর্যায়ের অফিসগুলোতেই পাওয়া যাবে। 

সোমবার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বলা হয়, এনআইডি সংশোধনের ‘ঘ’ ক্যাটাগরির আবেদন—যা মূলত মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য, সেটি ছাড়া ইটিআই ভবনে বাকি সব ক্যাটাগরির (‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’) এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ ছাড়া অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে এমন কোনো আবেদনের হার্ডকপি বা কাগজের ফরম সরাসরি কেন্দ্রীয়ভাবে গ্রহণ করা হবে না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সংশ্লিষ্ট সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা। ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন প্রধান থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা। ‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘খ’ ক্যাটাগরির আবেদন জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নিষ্পত্তি করা হবে। ‘গ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

উল্লেখ্য, এত দিন ঢাকার ইটিআই ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির সংশোধন আবেদনগুলো জরুরি ভিত্তিতে সরাসরি নিষ্পত্তি করে আসছিল ইসি। নতুন এই আদেশের ফলে ঢাকার ওপর কেন্দ্রীয় চাপ কমবে এবং নাগরিকদের নিজ নিজ এলাকার মাঠপর্যায়ের অফিস থেকেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে হবে।

জেএইচআর

Link copied!