ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপের মাঝেই মেসির স্ত্রীকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ১০:০৭ পিএম

বিশ্বকাপের মাঝেই মেসির স্ত্রীকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞাপন মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ। তবে মাঠের সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আঁচ যে তাঁদের পারিবারিক সম্পর্কে এতটুকুও পড়েনি, তা আবারও প্রমাণ করলেন এই দুই মহাতারকার জীবনসঙ্গিনীরা। রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ বিশেষ উপহার পাঠিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে।

জর্জিনার কাছ থেকে সারপ্রাইজ উপহার পেয়ে উচ্ছ্বসিত আন্তোনেলা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন। ২০২৬ বিশ্বকাপ চলাকালে তাঁদের এমন সৌহার্দ্য বিনিময় ফুটবলপ্রেমীদের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

সম্প্রতি স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজ বাজারে নিয়ে এসেছেন তাঁর নতুন লাউঞ্জওয়্যার তথা পোশাক ব্র্যান্ড ‘মিমোয়া’। নিজের এই নতুন উদ্যোগের প্রথম দিককার কিছু উপহার সামগ্রী তিনি পাঠিয়েছেন আন্তোনেলার ঠিকানায়। উপহারের বাক্স ও পোশাকের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে আন্তোনেলা লিখেছেন, অনেক ধন্যবাদ জর্জিনা রদ্রিগেজ। প্রতিটি জিনিসই দারুণ সুন্দর। তোমার এই নতুন পথচলায় সাফল্য কামনা করি।

মজার ব্যাপার হলো, আন্তোনেলা ও জর্জিনার এই উপহার বিনিময় এমন এক সময়ে ঘটল যখন চলতি বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে নামার প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা ও পর্তুগাল দল।

কোয়ার্টার ফাইনালে ওঠার মিশন নিয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যেখানে মুখোমুখি হবে আফ্রিকার দেশ মিশরের, অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে ইউরোপের পরাশক্তি স্পেনের বিপক্ষে। মাঠের বাইরে দুই পরিবারের এমন সুসম্পর্ক ভক্তদের মনে করিয়ে দিচ্ছে যে, মাঠের লড়াই কেবল মাঠেই সীমাবদ্ধ, এর বাইরে তাঁরা সবাই একে অপরের শুভাকাঙ্ক্ষী।

জেএইচআর

Link copied!