ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

অবসরের ঘোষণার পর নেইমারকে বিশেষ অনুরোধ জানালেন তার বাবা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৫:৪৯ পিএম

অবসরের ঘোষণার পর নেইমারকে বিশেষ অনুরোধ জানালেন তার বাবা

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। শেষ ষোলো থেকে বিদায়ের পর আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে আর না খেলার সম্ভাবনার কথাও তুলে ধরেন। এমন পরিস্থিতিতে ছেলেকে উদ্দেশ্য করে হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র। তিনি ছেলেকে ফুটবল চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নতুন করে জীবন ও খেলার আনন্দ খুঁজে নেওয়ার অনুরোধ করেছেন।

২০২৬ বিশ্বকাপের আগে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে চূড়ান্ত দলে একবারই জায়গা পেয়েছিলেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মাঠে নামার সুযোগ পান তিনি। পরে নরওয়ের বিপক্ষে প্রায় ৩০ মিনিট খেলেন এবং পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে নিজের নবম গোলটি করেন।

ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ বার্তায় নেইমার সিনিয়র ছেলের ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত নানা স্মৃতির কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘বাবা, কী অসাধারণ এক যাত্রা! কত সুন্দর একটি পথ, যেখানে ছিল চ্যালেঞ্জ, ছিল কষ্ট, কিন্তু ছিল ঈশ্বরের অশেষ আশীর্বাদও।’ তার ভাষায়, ছোটবেলা থেকেই তিনি বুঝতে পেরেছিলেন, নেইমারের মধ্যে শুধু প্রতিভাই নয়, একটি বিশেষ উদ্দেশ্যও রয়েছে।

তিনি আরও বলেন, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের পরিবার ঈশ্বরের প্রতি বিশ্বাস ও খ্রিস্টান মূল্যবোধকে অগ্রাধিকার দিয়েছে। কঠিন সময়েও তারা সেই বিশ্বাস থেকে সরে আসেননি এবং শেষ পর্যন্ত তার সুফলও পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ছেলের ক্যারিয়ারের বিভিন্ন মাইলফলকের কথা স্মরণ করে নেইমার সিনিয়র বলেন, প্রথম গোল, পেশাদার ফুটবলে অভিষেক, বড় বড় স্টেডিয়ামে খেলা, শিরোপা জয়, ব্রাজিল জাতীয় দলে সুযোগ পাওয়া এবং বিশ্বজুড়ে পরিচিতি অর্জনের প্রতিটি মুহূর্তের সাক্ষী তিনি। তবে একজন বাবা হিসেবে সন্তানের পাশে প্রতিটি সময়ে থাকতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

বার্তার একপর্যায়ে তিনি ছেলেকে উদ্দেশ্য করে লেখেন, ‘বাবা, ফুটবল খেলা চালিয়ে যাও। আবারও বল পায়ে খেলার আনন্দ খুঁজে নাও, মাঠে হাসিমুখে ফিরে এসো। ঈশ্বর তোমাকে সুস্থ করে আরেকটি সুযোগ দিয়েছেন।’ তিনি মনে করেন, এখনও নেইমারের সামনে অনেক কিছু করার সুযোগ রয়েছে।

সমালোচনা, অতিরিক্ত প্রত্যাশা কিংবা জীবনের চাপ যেন ছেলেকে গ্রাস করতে না পারে, সে আহ্বানও জানান নেইমার সিনিয়র। তিনি লেখেন, সব সিদ্ধান্ত মানুষের হাতে থাকে না; কিছু বিষয় ঈশ্বরের ইচ্ছার ওপর নির্ভর করে। একটি সিদ্ধান্ত বা একটি অপূর্ণ স্বপ্ন কখনোই পুরো জীবনকে সংজ্ঞায়িত করতে পারে না।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সামনে যা আসবে, তা নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই। বরং বর্তমানকে উপভোগ করতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে, ফুটবল খেলতে হবে, হাসিখুশি থাকতে হবে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে। বাকি সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

বার্তার শেষ অংশে নেইমার সিনিয়র বলেন, ট্রফি, গোল কিংবা বিশ্বজুড়ে খ্যাতির চেয়েও ঈশ্বরের আশীর্বাদকেই তিনি সবচেয়ে মূল্যবান মনে করেন। তার বিশ্বাস, নেইমারের জীবনের সেরা অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি। ছেলেকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘মনে রেখো, পৃথিবী তোমাকে ভালোবাসার আগেই ঈশ্বর তোমাকে ভালোবেসেছেন। আর একজন বাবা হিসেবে আমি আবারও প্রতিটি ত্যাগ, প্রতিটি সফর, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি দুশ্চিন্তা এবং প্রতিটি প্রার্থনার জন্য প্রস্তুত।’

এএন

Link copied!