ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জে হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি!

রায়হান জামান, কিশোরগঞ্জ

রায়হান জামান, কিশোরগঞ্জ

জুলাই ৮, ২০২৬, ০২:২৩ পিএম

কিশোরগঞ্জে হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি!

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ১০ দিনের এক শিশুর মরদেহ বহনকারী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় শোকগ্রস্ত স্বজনদের জিম্মি করে ডাকাত দল নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। নৌকাটিতে থাকা মৃত শিশুটি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার সন্তান।

নৌকার মাঝি রতন মিয়া ঘটনার বিবরণ দিয়ে বলেন, ১০ দিনের এক শিশুর মরদেহ নিয়ে নৌকাটি করিমগঞ্জের চামড়া ঘাট থেকে মিঠামইন উপজেলার চমকপুর গ্রামে যাচ্ছিল। পথে নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় পৌঁছালে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে নৌকার গতিরোধ করে। এরপর তারা নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ ৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

লাশবিলীন নৌকায় এমন আকস্মিক ডাকাতির ঘটনায় নৌকায় থাকা মৃত শিশুর স্বজনরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। গভীর হাওরে অসহায় পরিবারটির ওপর এই হামলায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খাঁন বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য বা লিখিত অভিযোগ আসেনি। তবে নৌ পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

জেএইচআর

Link copied!