ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ডেল্টাগ্রামের জরিপ

তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৮, ২০২৬, ০২:২১ পিএম

তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরন নিয়ে দেশের মানুষের ইতিবাচক মনোভাবের চিত্র উঠে এসেছে দ্য ডেল্টাগ্রামের একটি জাতীয় জনমত জরিপে। জরিপ অনুযায়ী, দেশের ৭৫ দশমিক ৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাজের ধরনকে সমর্থন করছেন।

ডেল্টাগ্রামের জরিপে অংশ নেন ৩ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিক। তাদের মধ্যে ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট। অন্যদিকে ১৭ দশমিক ৫ শতাংশ মানুষ তার কাজের বিষয়ে অসন্তোষ জানিয়েছেন। এ বিষয়ে কোনো মতামত দেননি ৭ দশমিক ২ শতাংশ উত্তরদাতা।

গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১২ জুন থেকে ২৪ জুন পর্যন্ত সারাদেশে এই জরিপ পরিচালনা করা হয়। বিএনপি সরকার গঠনের প্রায় চার মাস পর জনগণের মতামত জানতে এই জরিপ চালানো হয়েছে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সবচেয়ে বেশি সমর্থন রয়েছে রংপুর বিভাগে। সেখানে তার কর্মকাণ্ডের প্রতি সমর্থনের হার ৮৩ দশমিক ১ শতাংশ। বিপরীতে সবচেয়ে কম সমর্থন পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে এই হার ৭০ দশমিক ৪ শতাংশ।

জরিপের তথ্য অনুযায়ী, শহরের তুলনায় গ্রামাঞ্চলে সরকারের প্রতি মানুষের সমর্থন বেশি। গ্রামীণ এলাকার ৭৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শহরাঞ্চলে এই হার ৭০ দশমিক ১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণেও বিভিন্ন বয়সী মানুষের মধ্যে সমর্থনের হার কাছাকাছি থাকলেও ৬০ বছরের বেশি বয়সী উত্তরদাতাদের মধ্যে এই হার কিছুটা কম পাওয়া গেছে। এ বয়সী মানুষের মধ্যে ৭০ দশমিক ৯ শতাংশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজকে সমর্থন করেছেন।

ডেল্টাগ্রামের জরিপে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর সরকারের শুরুর সময়েই প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখযোগ্য জনসমর্থন পেয়েছেন।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, জরিপ পরিচালনায় দুই ধাপের স্তরভিত্তিক সম্ভাব্যতা নমুনা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। দেশের আটটি বিভাগের ১৫০টি প্রাথমিক নমুনা এলাকা নির্বাচন করে প্রতিটি এলাকা থেকে ২০ জন করে মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়। এতে মোট উত্তরদাতার সংখ্যা ছিল ৩ হাজার। জরিপে সাড়া দেওয়ার হার ছিল ৭৫ দশমিক ৭ শতাংশ।

এএন

Link copied!