ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

মিশরে সুরের জাদুতে আবারও মঞ্চ মাতাবেন শাকিরা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০২:৩৩ পিএম

মিশরে সুরের জাদুতে আবারও মঞ্চ মাতাবেন শাকিরা

দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে আবারও গান শোনাতে আসছেন বিশ্বখ্যাত লাতিন পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই স্থানে অনুষ্ঠিত হতে যাওয়া বিশেষ কনসার্টে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান এই গায়িকা। এর আগে ২০০৭ সালে একই ভেন্যুতে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই জমকালো আয়োজনের দায়িত্বে রয়েছে বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’। প্রতিষ্ঠানটি এর আগেও মধ্যপ্রাচ্যে বিশ্বখ্যাত শিল্পীদের নিয়ে বড় পরিসরের কনসার্ট আয়োজন করেছে। তাদের আয়োজনে মঞ্চে উঠেছেন জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো আন্তর্জাতিক তারকারা।

বর্তমানে নিজের নতুন অ্যালবাম এবং বিশ্বজুড়ে জনপ্রিয় ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ যুগের অংশ হিসেবে বিশ্ব ভ্রমণে ব্যস্ত রয়েছেন শাকিরা। তিন দশকের বেশি সময় ধরে সংগীত জগতে দাপটের সঙ্গে থাকা এই শিল্পী এরই মধ্যে বিশ্বব্যাপী ৯৫ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি করেছেন।

সংগীত জীবনে অসংখ্য সাফল্যের পাশাপাশি শাকিরার অর্জনের তালিকায় রয়েছে একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি পুরস্কার। সম্প্রতি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় জায়গা পেয়েছে তার নতুন গান ‘দাই দাই’।

গিজার পিরামিডে আবারও পারফর্ম করার সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিরা নিজেও। ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমি মিশরের গিজার পিরামিডে পারফর্ম করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।”

শাকিরার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘিরে এরই মধ্যে মিশরের দর্শক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তার ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে।

এএন

Link copied!