ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৫:৫৯ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা আরও ৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে তারা মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা কার্যকর করা হয়েছিল। সে সময় বাড়িভাড়ার সর্বনিম্ন পরিমাণ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ থেকে পূর্বের ৭ দশমিক ৫ শতাংশের সঙ্গে আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হবে। ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখন থেকে মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। তবে বাড়িভাড়া ভাতার সর্বনিম্ন পরিমাণ আগের মতোই ২ হাজার টাকা বহাল থাকবে।

মাউশির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির এ সিদ্ধান্ত ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং ওই তারিখ থেকেই শিক্ষক-কর্মচারীরা নতুন হারে এই সুবিধা পাবেন।

এএন

Link copied!