ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ৯, ২০২৬, ০৬:১২ পিএম

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি

ফেনীর মহিপালে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি।

বৃহস্পতিবার বিকালে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে শহীদের কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত শেষে দুহাত তুলে দোয়া করেন তিনি। এই সময় তাঁর সঙ্গে জিয়ারতে অংশ নেন শহীদ শ্রাবণের পিতা নেছার আহম্মদ, জেলা এনসিপি নেতা আবদুল আজিজ, মুহাইমিন তাজিম এবং ওমর ফারুকসহ দলীয় নেতৃবৃন্দ।

জিয়ারত শেষে শহীদের পিতা-মাতা ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে গভীর সমবেদনা জানান জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি।

জানা যায়, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনাম সামনে রেখে ফেনীর সোনাগাজী উপজেলা চত্বরে পদযাত্রার উদ্বোধন করবেন হাসনাত আব্দুল্লাহ এমপিসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। ওই কর্মসূচিতে অংশ নিতে ফেনীতে এসে প্রথমেই শহীদের করব জিয়ারতে ছুটে যান তিনি।

Link copied!