ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ঢাকায় আতিফ আসলামের কনসার্টের তারিখ চূড়ান্ত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৬:৩৬ পিএম

ঢাকায় আতিফ আসলামের কনসার্টের তারিখ চূড়ান্ত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও কনসার্ট করতে ঢাকায় আসছেন। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। গত বছর স্থগিত হয়ে যাওয়া কনসার্টটি এবার নতুন করে আয়োজনের মাধ্যমে দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর অনিবার্য কারণে কনসার্টটি স্থগিত হওয়ার পর তারা দর্শকদের আশ্বস্ত করেছিলেন যে, সুযোগ পেলেই অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করা হবে। গত কয়েক মাসে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর এবার সেই আয়োজন বাস্তবে রূপ পাচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, যারা তাদের ওপর আস্থা রেখে দীর্ঘদিন অপেক্ষা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ২৪ জুলাই গত বছরের অসমাপ্ত আয়োজনটি সম্পন্ন করতে চায় তারা।

আয়োজকদের ভাষ্য, এটি শুধু একটি আন্তর্জাতিক কনসার্ট নয়, বরং দর্শকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষার একটি উদ্যোগ। গত বছর যারা টিকিট কিনেছিলেন, তাদের জন্য অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই নতুন টিকিট ইস্যু করা হবে।

এদিকে নিজের ফেসবুক পোস্টে আতিফ আসলামও ঢাকার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় তার এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

এম জি
 

Link copied!