ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি শাহিন ফকির

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

জুলাই ১০, ২০২৬, ০২:২১ পিএম

কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি শাহিন ফকির

পিরোজপুর সদর উপজেলার ৫৩ নম্বর কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিরমারা গ্রামের সমাজসেবক মো. আলাউদ্দিন হাওলাদার।

সভায় এম এ সালামের প্রস্তাব ও উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শিক্ষানুরাগী মো. শাহিন ফকিরকে সভাপতি এবং মো. মিজানুর রহমানকে সহ-সভাপতি নির্বাচিত করে ১২ সদস্যের নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা রানী ভট্টাচার্য।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. মোস্তফা কামাল ফকির (জমিদাতা সদস্য), আয়েশা আক্তার (বিদ্যোৎসাহী মহিলা সদস্য), নাসরিন বেগম (অভিভাবক সদস্য), জেসমিন (অভিভাবক সদস্য), মো. মনিরুজ্জামান (মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি), ইসরাত জাহান (শিক্ষক প্রতিনিধি), এম এ সালাম (সাবেক সরকারি কর্মকর্তা) এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর (পদাধিকারবলে সদস্য)।

আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নবগঠিত কমিটিকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি মো. শাহিন ফকির বলেন, বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এই দায়িত্ব পাওয়া তাঁর জন্য অত্যন্ত গর্ব ও আবেগের। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, একজন সাংবাদিক ও সমাজকর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মাদকমুক্ত ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে কাজ করে আসছেন। একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানই তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে পারে বলে তিনি মনে করেন। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

এদিকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা মো. শাহিন ফকিরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এম জি

Link copied!