ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি হত্যা মামলায় গ্রেপ্তার ৬

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৩:১২ পিএম

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি হত্যা মামলায় গ্রেপ্তার ৬

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও টাকা লুটের শিকার হয়ে মারা যাওয়া বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি সংস্থাটি।

শুক্রবার দুপুরে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ববি বেগমের ওপর হামলা ও লুটের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ববি বেগমের ওপর নৃশংস হামলা চালায়। এ সময় তাঁকে মারাত্মকভাবে মারধর করে তাঁর দীর্ঘদিনের জমানো প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরে স্টেশনের কর্মীরা তাঁকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে আবারও স্টেশনে ফিরিয়ে আনা হয়।

পরবর্তীতে ৭ জুলাই রাতে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে মেথিকান্দা রেলস্টেশনে নেমে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন বাকপ্রতিবন্ধী ববি বেগম। দীর্ঘদিন ধরে তিনি বিনা বেতনে প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন। তাঁর এই মানবিক কাজ দেখে স্টেশন কর্তৃপক্ষ তাঁকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয়।

স্টেশনের আশপাশের মানুষ ও নিয়মিত যাতায়াত করা যাত্রীরা ববি বেগমকে খাবার ও আর্থিক সহায়তা দিতেন। সেই সহায়তার অর্থ থেকে গত ২০-২৫ বছর ধরে তিনি কিছু টাকা সঞ্চয় করেছিলেন বলে স্থানীয়দের দাবি। এলাকাবাসীর ধারণা, ওই সঞ্চিত অর্থের লোভেই দুর্বৃত্তরা বৃদ্ধার ওপর হামলা চালিয়ে টাকা লুট করে, যার ফলে তাঁর মৃত্যু হয়।

এই অমানবিক ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে। অবশেষে ঘটনার তদন্তে নেমে র‍্যাব এই ছয়জনকে গ্রেপ্তার করল।

জেএইচআর

Link copied!