ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
মাহদী আমিন

বন্যাদুর্গতদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০২:১৪ পিএম

বন্যাদুর্গতদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন জানান, বন্যাকবলিত এলাকায় ইতোমধ্যে আড়াই হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বৈষম্যহীন, মেধাভিত্তিক এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

সরকারি বাংলা কলেজের ইতিহাস তুলে ধরে মাহদী আমিন বলেন, বাংলা ভাষার বিকাশ ও চর্চাকে এগিয়ে নিতে এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এ কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি ছাত্ররাজনীতিতেও সরকারি বাংলা কলেজের রয়েছে গৌরবময় ঐতিহ্য।

এম জি

Link copied!