ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১০, ২০২৬, ০৩:৫১ পিএম

ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওরে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড সংলগ্ন কুস্তা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুস্তা এলাকার লিটন মিয়া (৪২), সুমন খান (৩২) ও খোকন (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর থানার এসআই মো. মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করার পর তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে মোট ৪৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার লিটন মিয়ার বিরুদ্ধে পূর্বে দুটি এবং সুমন খানের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এই নতুন আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘিওর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঘিওর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জেএইচআর

Link copied!