ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির কর্মীসভা

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ০২:৪৭ পিএম

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির কর্মীসভা

আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দক্ষিণাঞ্চলের বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফর সফল করতে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই) রাত ৮টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি। সভার একপর্যায়ে তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের টেলিফোনে কথা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে সালাম ও শুভেচ্ছা জানান।

পরে টেলিফোনে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের সালামের জবাব দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি আগামী ১৩ জুলাই গৌরনদী সফরের সময় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের কথা জানান তিনি।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ অনেকে।

উল্লেখ্য, আগামী ১৩ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে গৌরনদীসহ বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সফল করতে জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বরিশালের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

এম জি

Link copied!