ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

লালমনিরহাট সীমান্তে ৩ নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

জুলাই ১১, ২০২৬, ০৩:০৩ পিএম

লালমনিরহাট সীমান্তে ৩ নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

বিএসএফলালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে তিন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক প্রতিরোধের মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (১১ জুলাই) ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯ এস এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিষয়টি বুঝতে পেরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। ফলে ওই তিন নারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।

বর্তমানে তারা সীমান্ত পিলার ৮৩৩/৯ এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে পুশইনের চেষ্টার শিকার তিন নারীকে দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এম জি
 

Link copied!