ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

পোরশায় বিশেষ অভিযানে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ০৩:০৭ পিএম

পোরশায় বিশেষ অভিযানে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নওগাঁর পোরশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযানের অংশ হিসেবে উপপরিদর্শক শরিফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান, সহকারী উপপরিদর্শক বিষ্ণু সিংসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে একটি জিআর (১৫৩/২২) মামলার দীর্ঘদিনের পলাতক লালকালিভুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুল মালেক পোরশা উপজেলার ঘাটনগর মোল্লাপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে নওগাঁর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া অপরাধ দমনে ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!