ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

হারবাংয়ের বন্যাকবলিত এলাকায় জামায়াতের খাদ্য সহায়তা বিতরণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ০৩:০৮ পিএম

হারবাংয়ের বন্যাকবলিত এলাকায় জামায়াতের খাদ্য সহায়তা বিতরণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমে বন্যাদুর্গত পরিবারের সদস্যদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে নেতৃবৃন্দ দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির মাওলানা অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী, কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম ও মাওলানা সিরাজুল ইসলাম এবং হারবাং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শেখ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকালে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এম জি
 

Link copied!