ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ১৪, ২০২৬, ০৪:১২ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক পরীক্ষার্থী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন।

দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে তিন দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি দেওয়ার পর স্লোগান বন্ধ হলেও শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে তাঁদের অবস্থান অব্যাহত রাখেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন।

তবে শিক্ষার্থীদের এই ঘেরাও ও দাবির বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জেএইচআর

Link copied!