ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মহেশপুরে বিপুল পরিমাণ স্কাফ সিরাপ ও ইনজেকশনসহ আটক ৪

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

জুলাই ১৪, ২০২৬, ০৪:০৮ পিএম

মহেশপুরে বিপুল পরিমাণ স্কাফ সিরাপ ও ইনজেকশনসহ আটক ৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও অবৈধ ইনজেকশনসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালসার গ্রামে এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ও ওসি (তদন্ত) এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চিহ্নিত মাদক কারবারি ইসরাফিলের বাড়িতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ইসরাফিলের বাড়ি থেকে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত ৫০০ পিস ভারতীয় অবৈধ ইনজেকশন, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও আলামতের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩২ হাজার টাকা বলে পুলিশ নিশ্চিত করেছে। এ সময় মূল হোতা ইসরাফিলসহ মোট চারজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক, মানবপাচার ও চোরাচালান রোধে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক, মানবপাচার ও সীমান্তপথে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে মহেশপুর থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তকে অপরাধমুক্ত রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। কোনো অপরাধীকেই আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।

জেএইচআর

Link copied!