ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৬, ০৬:২০ পিএম

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ

চলমান এইচএসসি পরীক্ষা বাতিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখলে উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

জানা গেছে, সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড়ে সমাবেশ করে। পরে সেখান থেকে আবার বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের নগরজলফৈ এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাম্প্রতিক এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই চলমান পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তিন ঘণ্টার মধ্যে তাদের দাবির বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে তারা আবারও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। পরে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এম জি

Link copied!