ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৬:২৩ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি রাজনৈতিক ও শিক্ষা অঙ্গনে ব্যাপক গুরুত্ব পেয়েছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আন্দোলনকারীরা পরীক্ষা স্থগিত না করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হন। বেলা সোয়া ১টার দিকে ভিসি চত্বর এলাকায় পুলিশ তাদের অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করলে আন্দোলনকারীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবিও মোতায়েন করা হয়। পরে বেলা আড়াইটার দিকে আন্দোলনকারীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তারা জাতীয় সংসদ ভবনের সামনেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এএন

Link copied!