ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

‘মেসিকে থামানোর ক্ষমতা রাখেন একজনই’

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৫:৪০ পিএম

‘মেসিকে থামানোর ক্ষমতা রাখেন একজনই’

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের সবচেয়ে বড় চিন্তার নাম লিওনেল মেসি। দুর্দান্ত ফর্মে থাকা এই আর্জেন্টাইন অধিনায়ককে কীভাবে থামানো যায়, তা নিয়েই চলছে নানা আলোচনা। এর মধ্যেই ইংল্যান্ডের কোচ থমাস টুখেলকে একটি বিশেষ পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ ফুটবলার জে বোথরয়েড। তার দাবি, মেসিকে এককভাবে সামাল দেওয়ার সক্ষমতা ইংল্যান্ড দলে সবচেয়ে বেশি রয়েছে জেড স্পেন্সের।

বুধবার আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। চলতি আসরে ৬ ম্যাচে ৮ গোল ও ২টি অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে দারুণ ছন্দে আছেন ৩৯ বছর বয়সী মেসি। এমন একজন ফুটবলারকে ঠেকানো যে কোনো রক্ষণভাগের জন্যই বড় চ্যালেঞ্জ।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বোথরয়েড বলেন, মেসি ডান প্রান্ত থেকে ভেতরের দিকে ঢুকে বা মাঝমাঠের কাছাকাছি এসে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আর তখনই তাকে থামানো সবচেয়ে কঠিন হয়ে পড়ে। তার মতে, এক বনাম এক পরিস্থিতিতে মেসিকে মোকাবিলা করার জন্য জেড স্পেন্সই ইংল্যান্ডের সবচেয়ে উপযুক্ত খেলোয়াড়। কারণ, স্পেন্সের গতি ও দ্রুত ফিরে এসে রক্ষণ সামলানোর সক্ষমতা দলের অন্য ডিফেন্ডারদের তুলনায় বেশি।

বোথরয়েড আরও বলেন, পজিশনিংয়ের বিচারে অন্য কোনো ডিফেন্ডার এগিয়ে থাকতে পারেন। তবে মেসির মতো দ্রুতগতির ও কৌশলী খেলোয়াড়ের বিপক্ষে স্পেন্সের অ্যাথলেটিক সক্ষমতা এবং রিকভারি স্পিড ইংল্যান্ডের জন্য বড় সুবিধা হতে পারে।

যদিও জেড স্পেন্স ইংল্যান্ডের নিয়মিত প্রথম একাদশের সদস্য নন, তবু এবারের বিশ্বকাপে তিনি ছয়টি ম্যাচ খেলেছেন। ঘানা ও ডিআর কঙ্গোর বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পেয়ে নিজের সামর্থ্যেরও প্রমাণ দিয়েছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার।

এখন দেখার বিষয়, সাবেক ইংলিশ ফুটবলার জে বোথরয়েডের পরামর্শকে গুরুত্ব দিয়ে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল সেমিফাইনালে মেসিকে ঠেকাতে জেড স্পেন্সকে বিশেষ দায়িত্ব দেন কি না।

এএন

Link copied!