ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

গোয়ালন্দে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৬, ০৬:৩১ পিএম

গোয়ালন্দে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি অসহায় পরিবারের মধ্যে ৬২ বান্ডিল ঢেউটিন ও ১ লাখ ৮৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে দুই বান্ডিল ঢেউটিন এবং তিন হাজার টাকার একটি করে চেক তুলে দেন।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!