ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আগৈলঝাড়ায় জুলাই শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৬, ০৬:৩৮ পিএম

আগৈলঝাড়ায় জুলাই শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।

সভায় জানানো হয়, বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলার সব মসজিদে দোয়া ও মোনাজাত, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় বক্তব্য দেন আগৈলঝাড়া থানার তদন্ত কর্মকর্তা সুশংকর মল্লিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, উপজেলা এনসিপির আহ্বায়ক মাজহারুল ইসলাম নিপু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ফজলুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রী, জুলাই যোদ্ধা আবুল মোল্লা ও হাবিবুর রহমান মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামচুল হক খোকন এবং উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ রাসেলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!