ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বেরোবিতে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৬, ০৬:৫৩ পিএম

বেরোবিতে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উৎসবমুখর পরিবেশে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পৃথক পৃথক ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস সরেজমিনে পরিদর্শন করেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নবাগত শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষার্থীরা যেন কোনো ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিংয়ের শিকার না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সময়মতো পড়ালেখা করা, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং ছাত্রজীবন থেকেই সময়ানুবর্তিতার চর্চা করতে হবে।’

এ ছাড়া গবেষণা ও পড়ালেখায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

ওরিয়েন্টেশন ক্লাসে নিজ নিজ বিভাগের শিক্ষকরা নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি, লাইব্রেরি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

উপাচার্যের ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধান, শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এম জি
 

Link copied!