ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

জলবায়ু মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান রাসিক প্রশাসকের

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ১৫, ২০২৬, ০৬:৩৪ পিএম

জলবায়ু মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান রাসিক প্রশাসকের

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, যুবসমাজ ও বেসরকারি খাতকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নগরীর হোটেল এক্সের সম্মেলন কক্ষে দ্য আর্থ সোসাইটির উদ্যোগে গ্রিন ভয়েজ প্রকল্পের আওতায় আয়োজিত উচ্চপর্যায়ের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাহফুজুর রহমান রিটন বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয় বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় সরকার, স্থানীয় প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

তিনি জানান, প্রধান উপদেষ্টা তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন এক বছরে আড়াই লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। ইতোমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বনায়ন এবং পাখির অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটন ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহীকে শুধু ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ নয়, বাস্তব অর্থেই একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন এবং স্ট্রিট লাইট উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে এসব উদ্যোগ সফল করতে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

তিনি পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় ভবিষ্যতেও রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সংলাপে জলবায়ু নীতিনির্ধারণে নারী ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা, অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে গ্রিন ভয়েজ প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা এবং নীতিগত সুপারিশও উপস্থাপন করা হয়।

এ সময় দ্য আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!