ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

জুলাই ১৬, ২০২৬, ০২:১৪ পিএম

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

মাদারীপুরে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মাদারীপুর শকুনি লেকপাড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সেখানে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং সর্বস্তরের জনগণ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, "জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁদের এই বলিদানের ফলেই দেশ আজ এক নতুন দিগন্তে পদার্পণ করেছে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এছাড়া আলোচনা সভায় জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, আন্দোলনে অংশ নেওয়া বীর জুলাই যোদ্ধারা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং শহিদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এএন

Link copied!