ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নতুন ভোটার নিবন্ধনের আবেদন ৩১ জুলাই পর্যন্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০২:১৬ পিএম

নতুন ভোটার নিবন্ধনের আবেদন ৩১ জুলাই পর্যন্ত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে।

বুধবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের জন্ম ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে এবং এখনো ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

তফসিল অনুযায়ী, আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে তালিকাটি প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

খসড়া তালিকায় কারও নাম না থাকলে অথবা ব্যক্তিগত তথ্যে কোনো ভুল থাকলে আগামী ২৪ আগস্ট পর্যন্ত নতুন করে অন্তর্ভুক্তি কিংবা তথ্য সংশোধনের আবেদন করা যাবে। এসব আবেদন নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

এম জি

Link copied!