ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

অসুস্থতার মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ পার্টি প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০৫:৫৫ পিএম

অসুস্থতার মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ পার্টি প্রধানের

আন্দোলনের টানা কর্মসূচির মধ্যে অসুস্থ হয়ে সাময়িক বিরতি নিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন। শারীরিক অবস্থার কারণে কিছু সময়ের জন্য আন্দোলনস্থল যন্তর মন্তরে উপস্থিত থাকতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টে অভিজিৎ দীপকে বলেন, বেঁচে থাকার জন্য আপাতত তাকে ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে। যারা আজ যন্তর মন্তরে এসে তার সঙ্গে দেখা করতে পারেননি, তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে জানান, সুস্থ হওয়ার জন্য কয়েক ঘণ্টার বিশ্রাম প্রয়োজন হলেও তিনি আশা করছেন, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই আবার আন্দোলনের মঞ্চে ফিরে আসতে পারবেন।

অসুস্থতার মধ্যেও আন্দোলনের অবস্থান থেকে সরে আসছেন না বলে স্পষ্ট জানিয়েছেন অভিজিৎ দীপকে। তার ভাষ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা খাতে জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সিজেপির অন্যান্য শীর্ষ নেতারাও একই অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

এর আগে বুধবার রাতে নয়াদিল্লির সংসদ মার্গ এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের থামাতে গেলে আন্দোলনকারীদের একটি অংশ পাথর ও কাঁচের বোতল ছুড়ে হামলা চালায়।

বৃহস্পতিবার সকালে দেওয়া প্রতিক্রিয়ায় পুলিশের এই অভিযানের তীব্র সমালোচনা করেন অভিজিৎ দীপকে। তিনি ঘটনাটিকে ‘নৃশংসতা’ বলে অভিহিত করে অভিযোগ করেন, আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি পুলিশ ও প্রশাসনের আচরণ অন্যায্য ও সহিংস ছিল। এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এএন

Link copied!