ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের নিয়ে বৈঠক ডেকেছে বিআইএ

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১৩, ২০২৪, ০৫:৫৭ পিএম

বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের নিয়ে বৈঠক ডেকেছে বিআইএ

দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।

আগামী ১৮ মার্চ (সোমবার) সকাল ১১টায় বিআইএ’র কনফারেন্স রুমে এ বৈঠক আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ মার্চ) বিআইএ এর সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের পাঠানো হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রস্তুত করা ৪টি বিধি, প্রবিধান ও গাইডলাইনের খসড়ার ওপর আলোচনা করা হবে বিআইএ’র এ বৈঠকে। এ ছাড়াও সংগঠনের বিবিধ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আলোচনার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত খসড়া বিধি-প্রবিধানগুলো হলো- বীমা দাবি ব্যবস্থাপনা পদ্ধতি গাইডলাইন; রিস্ক বেইজড সুপারভিশন গাইডলাইন, ইসলামী বীমা বিধিমালা, ২০২৪; এবং বীমাকারী রাজস্ব, লাভ-ক্ষতির হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা, ২০২৪।

উল্লিখিত খসড়া বিধি-প্রবিধানগুলোর বিষয়ে সংশ্লিষ্ট লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মতামতসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বিআইএ’র চিঠিতে।

বিআরইউ

Link copied!