ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

থাইল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আয়োজিত হচ্ছে টপ থাই ব্র্যান্ডস মেলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২৪, ০৮:০৮ পিএম

থাইল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আয়োজিত হচ্ছে টপ থাই ব্র্যান্ডস মেলা

বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে আয়োজিত হচ্ছে টপ থাই ব্র্যান্ডস ২০২৪ মেলা যা থাইল্যান্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন(ডিআইটিপি) এর উদ্যোগের ফসল।

থাইল্যান্ড ট্রেড ফেয়ার আয়োজন শুরু হয়ে দীর্ঘদিন পূর্বে যা ছিল থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রয়াস যা উভয় দেশের জন্যই ফলপ্রসূ হিসাবে বিবেচিত হয়। বাংলাদেশ থেকে অনেকেই এই মেলার মাধ্যমে থাইল্যান্ড হতে তাদের ব্যাবসা খুঁজে নিতে সমর্থ হয় এবং তারা সুনামের সাথে এখনো ব্যাবসা করে যাচ্ছেন।

টপ থাই ব্র্যান্ডস ২০২৪ এর এবারের সংস্করণ ১০-১৩ জুলাই ২০২৪ তারিখে ঢাকাস্থ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। এই মেলায় ৬৪ টি থাই প্রতিষ্ঠান এবং বাংলাদেশে থাই পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবেন এবং তাদের পণ্য সমূহের সমাহার সবার জন্য প্রদর্শন করবেন।

মেলায় খাদ্যপণ্য, জুয়েলারি, স্বাস্থ্যসেবা, প্রসাধনী, বেডিং, স্পা, ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি, টেক্সটাইল, অন্তর্বাস, স্টেশনারি, গৃহস্থালি পণ্য সহ নানা ধরনের বিশ্বমানের থাই পণ্য প্রদর্শিত হবে।

থাই সংস্কৃতির সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে থাই নৃত্য এবং ব্যাবসায়িক মিটিং এর সুযোগ থাকছে। আরও থাকছে র‍্যাফেল ড্র তে ঢাকা ব্যাংকক ঢাকা বিমান টিকেট জেতার সুযোগ।

১০ জুলাই বেলা ২.৩০ ঘটিকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মহামান্য থাই রাষ্ট্রদূত মাকাওয়াদে সুমিতমোর এবং থাই ট্রেড সেন্টার এর মিনিস্টার কাউন্সেলর জনাব খেমাতাত আরচাওয়াথাম্রং।

আরএস

Link copied!