ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৮:২১ পিএম

পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।

মঙ্গলবার এ পদত্যাগপত্র জমা দিয়েছেন মেজবাউল হক, যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর করা হবে।

তবে সরকারের পক্ষ থেকে মেজবাউল হককে জোরপূর্বক অপসরণের কথা জানিয়ে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মেজবাউল হকের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করেছেন। কিন্তু মেজবাউল হককে কল করলে তিনি ফোন ধরেননি।

সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। তাকে পদত্যাগের জন্য চিঠি ইস্যু করা হয়।

ইএইচ

Link copied!