ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারত থেকে ২১৫ কোটি টাকার চাল কিনবে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৪:১১ পিএম

ভারত থেকে ২১৫ কোটি টাকার চাল কিনবে সরকার

ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে প্রায় ২১৪ কোটি ৭০ লাখ টাকা।

সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৮ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলার। এতে মোট ব্যয় দাঁড়াবে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে একাধিকবার চাল আমদানির অনুমোদন দেয়।

এদিনের বৈঠকে চালের পাশাপাশি এলএনজি ও সার আমদানির বিভিন্ন প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

জেএইচআর

Link copied!