ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দাম, ভরি ২ লাখ ২৬ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:৫২ পিএম

সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দাম, ভরি ২ লাখ ২৬ হাজার

দেশের বাজারে টানা ষষ্ঠবারের মতো বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। 

মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি কমবেশি হতে পারে।

সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৮৯৮ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এটি সোনার দামের সর্বোচ্চ রেকর্ড। বিশ্ববাজার ও স্থানীয় চাহিদা অনুযায়ী সোনার দামের এই অস্থিরতা আরও কিছুদিন বজায় থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ইএইচ

Link copied!