ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জ্বালানি তেলের দাম আবারও বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:২৬ পিএম

জ্বালানি তেলের দাম আবারও বাড়ল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান উত্তেজনা এবং সাময়িকভাবে কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০.৫৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ৬৫.৪৭ ডলারে লেনদেন হয়েছে। ডব্লিউটিআইয়ের অন্য এক দফার লেনদেনে এই দাম ব্যারেলপ্রতি ৬৬.৩৫ ডলারে পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ ঝুঁকির মুখে পড়তে পারে। নিসান সিকিউরিটিজের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, বর্তমান উত্তেজনা থাকলেও পূর্ণাঙ্গ সশস্ত্র সংঘাতের সম্ভাবনা কম। মার্কিন প্রেসিডেন্টও অপরিশোধিত তেলের দাম হুট করে বেড়ে যাক তা চান না। সামরিক কোনো পদক্ষেপ নেওয়া হলেও তা হবে অত্যন্ত সীমিত ও স্বল্পমেয়াদি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটি মঙ্গলবার সামরিক মহড়ার অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য প্রণালীটি বন্ধ রেখেছিল। তবে জলপথটি এখন পুরোপুরি সচল কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য মেলেনি। এছাড়া ইরান বৃহস্পতিবার একটি যৌথ মহড়া পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে।

জেএইচআর

Link copied!