ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি রোধে অভিযান জোরদারের নির্দেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ১২:৩০ পিএম

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি রোধে অভিযান জোরদারের নির্দেশ

দেশের বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগের পর মাঠপর্যায়ে অভিযান জোরদার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার বাণিজ্য পরামর্শক আবু সালেহ মোহাম্মাদ ইমরান স্বাক্ষরিত একটি নির্দেশনায় বলা হয়েছে, সরকার নির্ধারিত মূল্য কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে এবং কোনো অনিয়ম ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কিছু এলাকায় এলপিজি সিলিন্ডার বাজারমূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে। এতে ভোক্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায় মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে।

নির্দেশনায় বলা হয়েছে, অতিরিক্ত মূল্যে বিক্রি প্রতিরোধে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করতে হবে এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার মনিটরিং আরও জোরদার করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এএন

Link copied!