ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৬:০৬ পিএম

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সব করদাতার জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরো এক মাস বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

সোমবার এক আদেশে এ তথ্য জানিয়েছে এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন জমা দেওয়া যাবে আগামী ১৫ মে পর্যন্ত।

এনবিআরের আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সময় বৃদ্ধি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, যেসব করদাতার অর্থবছর ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হয়েছে—তাদের জন্য নির্ধারিত রিটার্ন দাখিলের শেষ তারিখ ফের এক মাস বাড়িয়ে ১৫ মে নির্ধারণ করা হলো।

এম জি

Link copied!