ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ১১:২২ এএম

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

পহেলা বৈশাখের সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেমে কারিগরি সংস্কার কাজের কারণে এপ্রিল মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা এখন আগামী ২৩ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। সাধারণত প্রতি মাসের ১৫ বা ১৬ তারিখের মধ্যে এই রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকলেও বিশেষ পরিস্থিতিতে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার মাঠ পর্যায়ের ভ্যাট অফিসগুলোতে পাঠানো এক চিঠিতে সময় বাড়ানোর এই নির্দেশনা দেওয়া হয়। এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, করদাতাদের সুবিধা নিশ্চিত করতেই মার্চ ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন জমা দেওয়ার সুযোগ ২৩ এপ্রিল পর্যন্ত বহাল রাখা হয়েছে। ই-ভ্যাট সিস্টেমের আধুনিকায়ন ও আপগ্রেডেশন সংক্রান্ত জটিলতা নিরসনে এই অতিরিক্ত সময় বিশেষ সহায়ক হবে বলে মনে করছে এনবিআর।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারিগরি কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে সমস্যায় পড়তে পারেন, এমন আশঙ্কা থেকেই সময় বাড়ানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে কোনো ধরনের জরিমানা ছাড়াই নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো তাদের নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবে। এনবিআর বরাবরই করদাতাদের জন্য ডিজিটাল সেবা সহজ করতে কাজ করে যাচ্ছে এবং এই সময় বৃদ্ধি তারই একটি অংশ।

জেএইচআর

Link copied!