ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ০৩:১৬ পিএম

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ব্যাপক ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে চাল, ডিম, তেল, আটা ও ময়দাসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে।

বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় এটি প্রায় উধাও। কোথাও কোথাও খোলা সয়াবিন তেল বিক্রি হলেও তার দাম তুলনামূলক বেশি। বিকল্প হিসেবে বাজারে উচ্চমূল্যের ক্যানোলা তেল পাওয়া যাচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চিত্র পুরোপুরি স্বাভাবিক হয়নি। সোনালী মুরগির দাম কিছুটা কমলেও দেশি মুরগি এখনও প্রতি কেজি প্রায় ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, কুরবানির ঈদকে অজুহাত হিসেবে ব্যবহার করে গরুর মাংস বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ডিমের দামও বেড়েছে; এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এম জি

Link copied!