ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ১৭ মে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৪, ২০২৬, ১১:৪৬ পিএম

আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ১৭ মে

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ, রাজস্ব বৃদ্ধি এবং করদাতাদের সুবিধার্থে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য সব করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগে থেকেই ১৫ মে ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে নির্ধারিত এই সময়সীমা আগামী ১৫ মে শেষ হচ্ছে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী আগামী ১৫ মে ২০২৬ সরকারি ছুটির দিন হওয়ায় এর পরবর্তী কর্মদিবস ১৭ মে ২০২৬-কে রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে গণ্য করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ড আরও জানিয়েছে, আইনানুগভাবে নির্ধারিত ও বর্ধিত এই সময়সীমা পার হওয়ার পর আর কোনোভাবেই সময় বৃদ্ধি করা হবে না।

তবে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৪ অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে স্বনির্ধারণী পদ্ধতিতে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন জমা দিতে পারবেন।

দেশের অর্থনৈতিক অগ্রগতি সচল রাখা এবং আইনি বাধ্যবাধকতা পালনে সব করদাতার আন্তরিক সহযোগিতা কামনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

এম জি

Link copied!