ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশের ৪ প্রকল্পে ১৪০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৫, ২০২৬, ১২:৩০ এএম

বাংলাদেশের ৪ প্রকল্পে ১৪০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে চারটি বড় প্রকল্পে ১৪০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে এডিবি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) রবিবার ঢাকায় একটি দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে এডিবির দ্রুত ও সময়োপযোগী সহায়তা দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, সোমবার এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হতে পারে।

মন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এ প্রকল্পগুলো দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে বাংলাদেশ ও এডিবির অংশীদারত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চুক্তির আওতায় যেসব প্রকল্পে অর্থায়ন করা হবে সেগুলো হলো-অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন জোরদার কর্মসূচি, সামাজিক সুরক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি, ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প এবং নারায়ণগঞ্জ সবুজ ও সহনশীল নগর উন্নয়ন প্রকল্প।

এম জি

Link copied!