ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০২:৪৯ এএম

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

রাজধানীর কাফরুলে এলোপাতাড়ি গুলিতে আহত যুবদল কর্মী ইউসুফ আলীর (৪৫) মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফ আলী, হাফিজুর রহমান, নালাম সরদার (৪৫) ও মনির হোসেনকে (৩২) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাঁর বুকের ডান পাশে একটি গুলি লেগেছে। এ ছাড়া আহতদের মধ্যে একজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি কর্মীরা জানান, রাতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ ৭ থেকে ৮ জন লোক এক জায়গায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী ব্যক্তি এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে হাফিজুর রহমান দুটি গুলিবিদ্ধ হন এবং ইউসুফ আলীর বুকে একটি গুলি লাগে। পরে নালাম সরদার ও মনির হোসেনও গুলিবিদ্ধ হন।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন অস্ত্রধারী এক হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোলাগুলির ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

জেএইচআর

Link copied!