ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

টানা ১৯ দিনের ছুটি প্রাথমিক বিদ্যালয়ে

মো. মাসুম বিল্লাহ

জুন ২৫, ২০২২, ০৫:৫৩ পিএম

টানা ১৯ দিনের ছুটি প্রাথমিক বিদ্যালয়ে

গ্রীষ্মকালীন, ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুন) সই করা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে এ ছুটি ঘোষণা করা হয়।

শনিবার (২৫ জুন) প্রকাশিত হয় আদেশটি। এতে বলা হয়, প্রাথমিকে গ্রীষ্মকালীন ছুটি থাকবে ২৮ জুন থেকে ৫ জুলাই। ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকবে ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত।

আদেশে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটির সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে’র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে নির্ধারণ করা হলো।

ইএফ

Link copied!