ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ঢাবি অধিভুক্ত সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আগস্ট ২৬, ২০২২, ০৩:০৬ পিএম

ঢাবি অধিভুক্ত সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ‘বাণিজ্য’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে  সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ‘বাণিজ্য’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন উপস্থিত ছিলেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, সরকারি সাত কলেজে ‘বাণিজ্য’ ইউনিটের মোট ৫,৩১০টি আসনের বিপরীতে ২৬,৪৪০জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষা ঢাকার ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

এআই 
 

Link copied!