ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীর্ঘদিন ধরে বন্ধ ববির বঙ্গবন্ধু হলের ক্যান্টিন, দুর্ভোগে শিক্ষার্থীরা

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

মে ৪, ২০২৪, ০২:৫৩ পিএম

দীর্ঘদিন ধরে বন্ধ ববির বঙ্গবন্ধু হলের ক্যান্টিন, দুর্ভোগে শিক্ষার্থীরা

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের ক্যান্টিন। হল খোলা থাকলেও ক্যান্টিন বন্ধ থাকায় খাবার নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে হলটির আবাসিক শিক্ষার্থীদের।

জানা যায়, গত ৩১ মার্চ ঈদুল ফিতরের ছুটি শুরুর হওয়ার পর বঙ্গবন্ধু হলের ক্যান্টিন ছেড়ে দেন তৎকালীন ক্যান্টিন পরিচালক। তবে, ২১ এপ্রিল ঈদের ছুটি শেষ হয়ে ১৩ দিন পার হলেও হল কর্তৃপক্ষ ক্যান্টিনটি চালু করতে পারেনি। যার কারণে হলের আবাসিক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাইরের দোকানগুলোতে চড়ামূল্যে খাবার খেতে হচ্ছে।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, হল ক্যান্টিন বন্ধ থাকায় আমাদের খাবার খেতে বেশ ভোগান্তি হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত দাম দিয়ে এ তাপদাহ উপেক্ষা করে বাইরের দোকানগুলোতে খাবার খেতে হচ্ছে। আশা করব অতি দ্রুত হল প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে আমাদের ভোগান্তি দূর করবেন।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. আরিফ হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে এ ব্যাপারে ইতোমধ্যে মতবিনিময় সভা করেছি। আশা করছি এ সপ্তাহের মধ্যে ক্যান্টিন চালু করতে পারব।

ইএইচ

Link copied!